মাঠে যতই চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, বন্ধুত্বের বেলায় ব্রাজিল-আর্জেন্টিনার এই দুই মহাতারকা যেন সব সীমানা পেরিয়ে যান। ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে নিজের দেশ হেরে যাওয়ার পরও মারাকানার মাঠে লিওনেল মেসিকে যেভাবে বুকে জড়িয়ে ধরেছিলেন নেইমার, তা আজও ভক্তদের মনে গেঁথে আছে।
নেইমার ও মেসি বার্সেলোনায় দীর্ঘ সময় একসঙ্গে খেলেছেন। পরে পিএসজিতেও সতীর্থ ছিলেন দুজন। ক্লাব ফুটবলের পাশাপাশি তাদের বন্ধুত্বও গড়ে ওঠে। সেই সম্পর্কের স্মৃতি তুলে ধরে মেসির বিদায়ের আগে নেইমার লিখেছেন- ফুটবলকে যারা ভালোবাসে, তারা এত বছর ধরে তোমাকে উপভোগ করেছে।’
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেসির সঙ্গে কাটানো সোনালী মুহূর্তগুলোর বেশ কিছু ছবি শেয়ার করে একটি আবেগঘন বার্তা দিয়েছেন নেইমার।
তিনি আরও লেখেন, ‘আজ তোমার দেশের ও জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ। আশা করি, তুমি প্রতিটি মুহূর্ত উপভোগ করবে। আজকের সব সম্মাননা যেন তোমাকে আনন্দ দেয়। শুধু আর্জেন্টিনা তোমাকে ধন্যবাদ জানাচ্ছে না, ফুটবলের জন্য তুমি যা করেছ, তার জন্য পুরো বিশ্ব তোমার কাছে কৃতজ্ঞ ‘
‘আমাকে আরও বেশি করে ফুটবলকে ভালোবাসতে শেখানোর জন্য ধন্যবাদ। তোমার বিপক্ষে খেলতে পারা ছিল সম্মানের, আর তার চেয়েও বেশি সম্মানের ছিল তোমার পাশে থেকে ইতিহাসের অংশ হতে পারা।’
‘ধন্যবাদ, লিও মেসি।’
0 মন্তব্য