যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান ছাত্র হলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর দ্বিতীয় ইভেন্ট "অন্তঃহল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট" অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অত্র হল টির অভ্যন্তরীণ মাঠে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামে টুর্নামেন্টের। এতে চ্যাম্পিয়ন হয় Victory Hunters এবং রানার্স আপ হয় Baganchira Bulls দল।
এর আগে গত ১১ অক্টোবর শহীদ মসিয়ূর রহমান হলের স্পোর্টস রুমে পূর্ব মনোনীত টিম ম্যানেজারদের উপস্থিতিতে নিলামের মাধ্যমে ১১ জন প্লেয়ার করে আটটি দল গঠন করা হয়। পরবর্তীতে সোমবার নকআউট পর্ব অনুষ্ঠিত হয় এবং আজ সন্ধ্যা ৭:৩০ থেকে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয় টুর্নামেন্টের।
এ বিষয়ে শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মজনুজ্জামান বলেন
"স্টুডেন্টের মধ্য থেকে তো আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। এখানে ১০৪ জন মতো প্লেয়ার রেজিস্ট্রেশন করছিল। আর সেখান থেকে অকশনের মাধ্যমে চারটা ম্যানেজার সিলেক্ট করা হয়েছিল আলাদাভাবে, যারা ম্যানেজার হতে ইচ্ছুক তাদের থেকে আট জন ম্যানেজারকে ফাইনাল করা হয়। এটাও আমরা সার্কুলার দিয়েছিলাম গুগল ফর্ম পূরণের মাধ্যমে। যারা আগ্রহী তারা রেজিস্ট্রেশন করেছে, এই প্রসেসেই গিয়েছি। তো সেখান থেকে তারা অকশনের মাধ্যমে প্লেয়ার নিয়েছি।
এখানে কোনো সুযোগ নাই যে ও কোন ডিপার্টমেন্ট, কোন ফ্লোর—মানে এইভাবে আর যাতে না হয়। এবং আমরা সবসময় দেখছি যে হলের যারা আবাসিক খেলোয়াড় স্টুডেন্ট শুধু তারাই সুযোগ পায়, অনাবাসিকরা সুযোগ পায় না—এই ধরণের কোনো কথা বলার সুযোগ এবার নাই। এজন্য সবার স্বতঃস্ফূর্ত আগ্রহ এবং কোনো ধরণের নেগেটিভ কথা আমার কাছে আসে নাই এখনো পর্যন্ত। খেলা শেষে সবাই খুব খুশি এবং এই ধরনের আয়োজন করার জন্য আমাকে তো অ্যাপ্রিশিয়েটও করল। আর আমরাও খুশি, স্টুডেন্টরা খুশি এটা আমাদের তো একটা মেইন উদ্দেশ্য। যে সবাই খেলাধুলার মধ্য দিয়ে নিজেদেরকে আবিষ্কার করবে। তো মোটামুটি একটা শুধু দুই দিনের খেলার মধ্যে আমরা ৮৮ জনের একটা ইনভলভমেন্ট, তাদের খেলার পরিস্থিতিগুলো বুঝতে পারলাম। আর এটা হচ্ছে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় ইভেন্ট ছিল। আমরা একটা একটা করে চালাচ্ছি যাতে সবগুলো খেলা খুব সবাই মনোযোগ সহকারে খেলে, আমরাও আয়োজন করতে পারি, আর সবাই উপভোগ করতে পারে। এটা মেইন উদ্দেশ্য, এজন্য একটা একটা করে...এরপরে অন্য কোনো ইভেন্ট ধরব।"
0 মন্তব্য