সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (১২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে রুমিন ফারহানা লেখেন, ‘নোবেলটা আমি পেয়ে গেছি বেলা শুনছো

পোস্টের সঙ্গে রম্য, ব্যঙ্গাত্মক ও বিনোদনমূলক ওয়েব পোর্টাল ‘ইয়ার্কি’র একটি ফটোকার্ড যুক্ত করেছেন তিনি। ফটোকার্ডে রুমিন ফারহানার গলায় নোবেল পদকের আদলে একটি পদক দেখা যায়। এতে লেখা রয়েছে, ‘একটাই বিরোধীদল নোবেল’।
তবে এই পোস্টের মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি রুমিন ফারহানা।
0 মন্তব্য