হবিগঞ্জ সদর উপজেলার শহরতলী এলাকাধীন পশ্চিম ভাদৈ বন্দোর বাড়ি এলাকায় এক দুর্ধর্ষ ও চাঞ্চল্যকর শিশু অপহরণের ঘটনা ঘটেছে। গভীর রাতে নিজ ঘর থেকে 'সানী' নামক মাত্র সাত বছর বয়সী এক শিশুকে একদল লোকসহ জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাতনামা কয়েকজন লোক নিয়ে ঘরে ঢুকে সানীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরপরই বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ দ্রুত অভিযানে নামে।
অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ 'জিহান' নামের এক যুবককে আটক করতে সক্ষম হয়েছে। পুলিশি অনুসন্ধানে জানা গেছে, আটককৃত অভিযুক্ত যুবক জিয়ান অপহৃত শিশু সানীর আপন বোন জামাই। প্রাথমিক তথ্যানুযায়ী, পারিবারিক বিরোধ ও কোন্দলের জের ধরেই শিশু সানীর বোনকে কেন্দ্র করে বা পারিবারিক অন্য কোনো বিরোধের খাতিরে এ অপহরণের ঘটনাটি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ অভিযুক্তকে আটক করে নিবিড় জিজ্ঞাসাবাদ চালাচ্ছ এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের সনাক্তকরণসহ অপহৃত শিশু সানীকে উদ্ধার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের আবহ বিরাজ করছে এবং এলাকাবাসী দ্রুত শিশু সানীকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি জানিয়েছেন।
0 মন্তব্য