যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার নাহিদা সুলতানা বৃষ্টি–র লাশ দেশে পৌঁছেছে। শনিবার (৯ মে) সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ এসে পৌঁছে তার মরদেহ বহনকারী বিমান। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন নিহতের স্বজনরা।
জানা গেছে, অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। দুবাইয়ে ট্রানজিট শেষে আরেকটি ফ্লাইটে শনিবার সকালে মরদেহ ঢাকায় পৌঁছায়। মরদেহ বিমানে তোলার সময় বাংলাদেশ কনস্যুলেট মিয়ামি–এর একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এর আগে স্থানীয় সময় বুধবার টাম্পা–য় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন–এর মরদেহ গত সোমবার দেশে পৌঁছায়।
এদিকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের এ সম্মাননা প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত মঙ্গলবার মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটে পাঠানো এক চিঠিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। একই সঙ্গে সমাবর্তনে উপস্থিত থেকে দুই পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণের জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল দুই শিক্ষার্থী নিখোঁজ হন। পরে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহ–কে গ্রেফতার করে আইনশৃঙ্খলা
0 Comments