রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বসুয়া উত্তরপাড়া এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর রাত সোয়া ৮টার দিকে বসুয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয় লোকজনের মধ্যে জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয় বাসিন্দারা রাজপাড়া থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত আবুল কালামকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তিনি বসুয়া উত্তরপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
এ ঘটনায় শিশুটির অভিভাবক রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার দেখায়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
0 মন্তব্য