প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর একক অভিনয় বিভাগে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে ফরিদপুর সদর উপজেলার ১ নম্বর ঈশান গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেরিমা আলম তানিশা।
গত ১৬ জুন ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে পদক ও সনদ তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তানিশার এই সাফল্যে বিদ্যালয়,পরিবার ও স্থানীয়দের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। গতকাল রোববার দুপুরে তানিশার শিক্ষকরা জানান, ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকা-ে তার আগ্রহ ও প্রতিভার পরিচয় পাওয়া যায়। নিয়মিত অনুশীলন ও অধ্যবসায়ের মাধ্যমে সে জাতীয় পর্যায়ে এই কৃতিত্ব অর্জন করেছে।
তানিশার বাবা মেহবুব আলম লিটন সমবায় অধিদপ্তরের সাঁট মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত রয়েছেন। তার মা কানিজ ফাতেমা ১ নম্বর ঈশান গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
তানিশার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। এই অর্জন ফরিদপুর জেলার জন্যও গর্বের বিষয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আলোচিত সংবাদ
- ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি |
- পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে ২ লাখ টাকা ঘুষসহ আটক ৩ |
- ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী |
- ‘ইসরায়েলের প্রেমিক’ পুরস্কার পেলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট |
- তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারের প্রত্যয় |
- ২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি |
- শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত ৩ |
- ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান এরদোগানের |
- ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী |
- নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী |

0 মন্তব্য