আগামী মাসের মাঝামাঝি সময়ে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় ও ইরাকে নিযুক্ত ট্রাম্পের বিশেষ দূত টম ব্যারাক এক যৌথ বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ইরাকের প্রধানমন্ত্রীকে ওয়াশিংটনে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন। বৈঠকে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরাকের রাজধানী বাগদাদ সফরকালে টম ব্যারাক প্রধানমন্ত্রী আল-জাইদির সঙ্গে বৈঠকে মিলিশিয়া বাহিনী নিরস্ত্রীকরণ ও রাষ্ট্রীয় কর্তৃত্বের বাইরে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর বিলুপ্তি নিয়েও আলোচনা করেছেন।
ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সম্পর্কের প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
0 মন্তব্য