বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান মন্তব্য করেছেন, গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না। বুধবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খান দাবি করেন, অতীতে নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, পাটওয়ারী একসময় জামায়াতকে ভারতের এক্সটেনশন, মুনাফেকের দল” এবং “ধর্মের নামে চেতনার ব্যবসায়ী বলেছিলেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, জামায়াতের রাজনৈতিক দর্শন বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় চেতনার পরিপন্থি বলেও মন্তব্য করেছিলেন পাটওয়ারী।
রাশেদ খান বলেন, একটা দল সম্পর্কে এত কিছু বলার পরে আবার সেই দল থেকে আসন নিয়ে নির্বাচন করা একমাত্র গাঁজা সেবন করলেই সম্ভব। তিনি আরও বলেন, ন্যাশনাল সিটিজেন্স পার্টি-কে উচিত দ্রুত নাসীরুদ্দীন পাটওয়ারীর ডোপ টেস্ট ও চিকিৎসার ব্যবস্থা করা।
তিনি কটাক্ষ করে আরও লেখেন, অতিরিক্ত নিকোটিন গ্রহণের কারণে পাটওয়ারী “আবোলতাবোল” বলছেন এবং ভবিষ্যতে আবার রাজনৈতিক অবস্থান পরিবর্তন করতে পারেন বলেও মন্তব্য করেন।
পোস্টের শেষাংশে রাশেদ খান বলেন, বর্তমানে জামায়াতের রাজনীতির প্রশংসা করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, যদিও অতীতে তিনি দলটির কঠোর সমালোচক ছিলেন। তিনি আরও দাবি করেন, পাটওয়ারী এখন বিভিন্ন পডকাস্টে নিজেকে শিবিরের সাবেক সাথী হিসেবে পরিচয় দিচ্ছেন, অথচ বিশ্ববিদ্যালয় জীবনে তাকে বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ত দেখেছেন বলে উল্লেখ করেন।
0 মন্তব্য