রাজধানীর ফার্মগেটে একটি চলন্ত মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ বুধবার (৬ মে) সকালে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ একটি মাইক্রোবাসে আগুন ধরে যায়।
এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে গাড়িটি পুড়ে গেছে।
0 মন্তব্য