ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা আগামী ১৭ জুলাই বিকাল ৪ টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
স্থানীয় সরকার বিভাগের ছাড়পত্রের ভিত্তিতে ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ অনুসারে সরাসরি নিয়োগের মাধ্যমে মোট ১৭৮ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে।
সম্প্রতি ডিএনসিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুন-উল-হাসান স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী বিভিন্ন গ্রেডের পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগের জন্য ঘোষিত পদগুলোর মধ্যে রয়েছে স্যানিটারি ইন্সপেক্টর, ওয়ার্ড সচিব, রেভিনিউ সুপারভাইজার, মশক নিয়ন্ত্রণ পরিদর্শক, ভেটেরিনারি/জবাইখানা পরিদর্শক, পরিচ্ছন্নতা পরিদর্শক, ইপিআই সুপারভাইজার, বাতি পরিদর্শক এবং লেজার কিপার।
পদভিত্তিক শূন্যপদের সংখ্যা হল-স্যানিটারি ইন্সপেক্টর ৮টি, ওয়ার্ড সচিব ১৫টি, রেভিনিউ সুপারভাইজার ১৬টি, মশক নিয়ন্ত্রণ পরিদর্শক ৭টি, ভেটেরিনারি/জবাইখানা পরিদর্শক ১৮টি , পরিচ্ছন্নতা পরিদর্শক ২৬টি, ইপিআই সুপারভাইজার ১০টি, বাতি পরিদর্শক ৩৪টি ও লেজার কিপার ২৯টি।
নিয়োগপ্রাপ্তদের বেতন জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী গ্রেডভেদে ৯,৩০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক, বিজ্ঞান বিভাগে স্নাতক, উচ্চ মাধ্যমিক বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা এবং কারিগরি প্রশিক্ষণ সনদের শর্ত রাখা হয়েছে।
তবে কিছু পদের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা কিংবা সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাকেও অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে ডিএনসিসির টেলিটকভিত্তিক নিয়োগ ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হয়েছে গত ১৮ জুন সকাল ১০টা থেকে। চলবে আগামী ১৭ জুলাই বিকেল ৪টা পর্যন্ত।
বিস্তারিত তথ্য, আবেদন পদ্ধতি, বয়সসীমা, পরীক্ষার নিয়মাবলি এবং অন্যান্য শর্তাবলি ডিএনসির সরকারি ওয়েবসাইট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) এবং নিয়োগ সংক্রান্ত আবেদন পোর্টালে পাওয়া যাবে।
0 মন্তব্য