অবশেষে সব নাটকীয়তার অবসান ঘটিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ল যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়াম বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয় তুলে নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় নিজেদের জায়গা নিশ্চিত করল স্বাগতিকরা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বেলজিয়ামের মুখোমুখি হবে মরিসিও মচেত্তিনোর শিষ্যরা।
ম্যাচটি ছিল চরম উত্তেজনায় ঠাসা। প্রথমার্ধের ৪৪ মিনিটে ফ্লোরিয়ান বালোগানের গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। মালিক টিলম্যান তাকে বল পাস দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বল বসনিয়ার দুজন খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে শেষ পর্যন্ত বালোগানের পায়েই এসে পড়ে। গোলরক্ষক ভাসিলজকে একা পেয়ে যুক্তরাষ্ট্রের এই স্ট্রাইকার কোনো ভুল করেননি।
বিরতির পর ম্যাচের ৬৫তম মিনিটে সেই বালোগানই সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। কিন্তু ১০ জনের দলে পরিণত হওয়া যুক্তরাষ্ট্র দমে যাওয়ার পাত্র ছিল না। বরং রক্ষণভাগ আঁটসাঁট করে পাল্টা আক্রমণের ধারা বজায় রাখে স্বাগতিকরা। ম্যাচের শেষ মুহূর্তের গোলটি বসনিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন মালিক টিলম্যান। ৮২তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন তিনি।
আলোচিত সংবাদ
- আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল উ.কোরিয়া |
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী |
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত |
- বান্দরবানে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা |
- সূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকার |
- তুরস্কের সঙ্গে এফটিএ আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী |
- আজ বৈঠকে বসছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক |
- গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী |
- মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ইরান যুদ্ধের আগের মাত্রা ছাড়িয়েছে |
- ইতালিতে কর্মী নিয়োগের বড় ঘোষণা, সুযোগ পাবে বাংলাদেশও |

0 মন্তব্য