বিয়ের অনুষ্ঠানে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে নির্ধারিত সময়ের আগেই দলীয় কর্মসূচি শেষ করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে জানা যায়, একই মিলনায়তনে সন্ধ্যায় একটি বিয়ের আয়োজন ছিল। বিষয়টি অবগত হওয়ার পর তিনি সংশ্লিষ্টদের দ্রুত কর্মসূচি সমাপ্ত করার নির্দেশ দেন, যাতে নবদম্পতি ও অতিথিরা নির্বিঘ্নে অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন।
পরে প্রধানমন্ত্রী নবদম্পতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের শুভেচ্ছা ও শুভকামনা জানান। এ সময় উপস্থিত অতিথিদের সঙ্গে কিছু সময় কথাও বলেন তিনি।
প্রধানমন্ত্রীর এমন আচরণে উপস্থিত অতিথিদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মন্তব্য করেন, ব্যস্ত রাজনৈতিক কর্মসূচির মাঝেও সাধারণ মানুষের ব্যক্তিগত আয়োজন ও অনুভূতির প্রতি সম্মান দেখানো তার দায়িত্বশীলতা ও মানবিক নেতৃত্বের বহিঃপ্রকাশ।
0 মন্তব্য