৪০ বছর পর নকআউট জয়ের পরও বিদায়, মেক্সিকোর কোচ হলেন রাফায়েল মার্কেজ। প থেকে স্বাগতিকদের বিদায়ের পর মেক্সিকো জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে রাফায়েল মার্কেজকে নিয়োগ দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
৪৭ বছর বয়সী মার্কেজ বিশ্বকাপজুড়ে হাভিয়ের আগুইরের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। তার অধীনে মেক্সিকো ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় পেলেও শেষ ষোলোতে ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেয়।
২০২৪ সালের আগস্টে আগুইরের সহকারী হিসেবে মার্কেজকে নিয়োগ দিয়ে যে ‘প্রজেক্ট ২০৩০’ শুরু করেছিল মেক্সিকো ফুটবল ফেডারেশন, নতুন এই নিয়োগ তারই ধারাবাহিকতা।আগুইরের তৃতীয় মেয়াদে মেক্সিকো ৩৭ ম্যাচে ২২টি জয়, ৯টি ড্র ও ৬টি হার পেয়েছে। বিশ্বকাপে দলটি গ্রুপ পর্বে তিন ম্যাচেই জয় তুলে নিয়ে শতভাগ সাফল্য অর্জন করেছিল।
তার অধীনেই মেক্সিকো ২০২৪-২৫ মৌসুমের কনকাকাফ নেশনস লিগ এবং ২০২৫ গোল্ড কাপ শিরোপা জেতে।খেলোয়াড়ি জীবনে রাফায়েল মার্কেজ পাঁচটি বিশ্বকাপে মেক্সিকোর অধিনায়ক ছিলেন। জাতীয় দলের হয়ে ১৪৮টি ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া ১৯৯৯ সালের ফিফা কনফেডারেশনস কাপ এবং ২০০৩ ও ২০১১ সালের কনকাকাফ গোল্ড কাপ জয়ের স্বাদও পেয়েছেন।
কোচিং ক্যারিয়ার শুরু করেন স্পেনের আরএসডি আলকালা ও বার্সেলোনা আতলেতিকের হয়ে। পরে বিশ্বকাপ বাছাইপর্বে আগুইরের কোচিং স্টাফে যোগ দেন মার্কেজ।
0 মন্তব্য