আবারও বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। একসময়ের তারকা এই ব্যাটার তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন।
যেখানে আশরাফুল ও আনিকা দম্পতির কোলজুড়ে এসেছে দ্বিতীয় পুত্রসন্তান।
গতকাল শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক আবেগঘন স্ট্যাটাসে আশরাফুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১০টা ৩৫ মিনিটে মহান আল্লাহ তা'আলা তাদের পরিবারে আরও একটি পুত্রসন্তান দান করেছেন।
স্ট্যাটাসে আশরাফুল লেখেন, আলহামদুলিল্লাহ! আজ রাত ১০:৩৫ মিনিটে মহান আল্লাহ তা'আলা আমাদের পরিবারে আরেকটি পুত্র সন্তান দান করেছেন। প্রথমে একটি কন্যাসন্তান, তারপর একটি পুত্রসন্তান, আর আজ আবার একটি পুত্রসন্তানের বাবা হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন।
ডানহাতি তারকা আরও লেখেন, আল্লাহর এই অগণিত নিয়ামতের জন্য আমি আল্লাহর কাছে অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করছি। সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে আমানত ও রহমত। আল্লাহ যেন আমার সকল সন্তানকে নেক, সুস্থ, দ্বীনদার ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন।
সন্তানদের জন্য দোয়া চেয়ে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ লেখেন, আপনাদের সকলের কাছে আমার সন্তানদের জন্য দোয়ার আবেদন রইল। “আলহামদুলিল্লাহি ‘আলা কুল্লি হাল।” (সকল অবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য)।
0 মন্তব্য