ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে বায়ার্ন মিউনিখকে ৬-৫ গোলে হারিয়ে শিরোপার মঞ্চে উঠেছে ফরাসি জায়ান্টরা।
প্রথম লেগে গোলবন্যার ম্যাচে এগিয়ে থাকার পর দ্বিতীয় লেগেও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পিএসজি। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই এগিয়ে যায় লুইস এনরিকের দল। ফাবিয়ান রুইজের পাস থেকে খাভিচা কাভারেস্খেইয়ার দারুণ ক্রসে ১২ গজ দূর থেকে জোরালো শটে গোল করেন উসমান দেম্বেলে। এতে ম্যাচে ১-০ এবং দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে এগিয়ে যায় প্যারিসের ক্লাবটি।
প্রথমার্ধে বেশ কয়েকটি রেফারিং সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে বায়ার্ন মিউনিখ। বিশেষ করে সম্ভাব্য হ্যান্ডবলের দুটি ঘটনায় জার্মান ক্লাবটির খেলোয়াড়রা পেনাল্টির দাবি জানালেও রেফারি তা নাকচ করে দেন।
এরপরও হ্যারি কেইন ও লুইস দিয়াজের নেতৃত্বে একের পর এক আক্রমণ চালায় বায়ার্ন। তবে পিএসজির রক্ষণভাগ ও গোলরক্ষক মাতভেই সাফোনভ দৃঢ়তার সঙ্গে সেগুলো প্রতিহত করেন।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় বায়ার্ন। একাধিক সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত গোলের দেখা পাচ্ছিল না তারা। অন্যদিকে পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি দেম্বেলে ও কাভারেস্খেইয়া।
ম্যাচের যোগ করা সময়ে শেষ পর্যন্ত সমতায় ফেরে বায়ার্ন। ইনজুরি টাইমে গোল করে জার্মান ক্লাবটিকে আশা দেখান হ্যারি কেইন। তবে আরেকটি গোল না পাওয়ায় শেষ পর্যন্ত বিদায় নিতে হয় তাদের।
দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে যায় পিএসজি। আগামী ৩০ মে বুদাপেস্টে শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আর্সেনাল। দীর্ঘ প্রায় দুই দশক পর ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতার ফাইনালে ফিরেছে ইংলিশ ক্লাবটি।
আলোচিত সংবাদ
- মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে: শিক্ষামন্ত্রী |
- ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ অক্টোবর |
- সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, শাস্তি পেলেন এলজিইডির তিন কর্মকর্তা–কর্মচারী |
- শেয়ারবাজারের সূচকের পতনে লেনদেন ৭৫৬ কোটি টাকার |
- আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম |
- ইরান কখনো মাথা নত করবে না : পেজেশকিয়ান |
- গ্যাস সংকটের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে শিল্প উৎপাদন |
- জাতিসংঘে বাংলাদেশ সময় রাত ৩ টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী |
- তিতাসের বুকে ফিরছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, হরিপুরে উৎসবের আমেজ |
- তিন বছরেও শেষ হয়নি নাসিরনগরের ৯ কিলোমিটার সড়ক, দুর্ভোগে ৮০ হাজার মানুষ |

0 মন্তব্য