পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় অন্তত ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আফগানিস্তান সীমান্তবর্তী এ এলাকায় গত শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ ও নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে।
পুলিশ কর্মকর্তা জাহিদ খান বার্তাসংস্থা এএফপিকে জানান, একটি নিরাপত্তা চৌকির কাছে আত্মঘাতী বোমা হামলাকারী ও সশস্ত্র সন্ত্রাসীরা বিস্ফোরকবোঝাই গাড়ি ব্যবহার করে হামলা চালায়। শক্তিশালী বিস্ফোরণে নিরাপত্তা চৌকিটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
এরপরই হামলাকারীরা গুলি চালাতে শুরু করে। রয়টার্সের বরাতে নিরাপত্তা সূত্র জানায়, প্রথম বিস্ফোরণের পর ঘটনাস্থলে সহায়তায় আসা পুলিশ সদস্যদের ওপর অতর্কিত অ্যাম্বুশ করা হয়। এতে আরও হতাহতের ঘটনা ঘটে।
একাধিক পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, হামলায় ড্রোন ব্যবহারেরও ইঙ্গিত পাওয়া গেছে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেসামরিক ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ঘটনাস্থলে অভিযান অব্যাহত রয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
আলোচিত সংবাদ
- মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে: শিক্ষামন্ত্রী |
- ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ অক্টোবর |
- সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, শাস্তি পেলেন এলজিইডির তিন কর্মকর্তা–কর্মচারী |
- শেয়ারবাজারের সূচকের পতনে লেনদেন ৭৫৬ কোটি টাকার |
- আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম |
- ইরান কখনো মাথা নত করবে না : পেজেশকিয়ান |
- গ্যাস সংকটের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে শিল্প উৎপাদন |
- জাতিসংঘে বাংলাদেশ সময় রাত ৩ টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী |
- তিতাসের বুকে ফিরছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, হরিপুরে উৎসবের আমেজ |
- তিন বছরেও শেষ হয়নি নাসিরনগরের ৯ কিলোমিটার সড়ক, দুর্ভোগে ৮০ হাজার মানুষ |

0 মন্তব্য