নগরীর লবণচরা থানার ইসলামপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ ২ অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬। গতকাল শুক্রবার র্যাব এক অভিযান চালিয়ে সন্ত্রাসীদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম। আটক ২ জন হলেন নাজিম ওরফে নাদিম (৩০) ও মো. মাসুদ রানা (৩৭)।
র্যাব-৬ সূত্র জানায়, আটকের পর লবণচরা এলাকায় নাদিমের বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেয়া তথ্য মতে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড তাজা গুলি, ১ রাউন্ড খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটকরা অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
র্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম বলেন, আটক ২ আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা শেষে উদ্ধার অস্ত্র ও গুলিসহ তাদের খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।
0 মন্তব্য