Browsing: সন্ত্রাসী

গুলিবিদ্ধরা হলেন, পথচারী আশা আক্তার (২০), পথচারী সিয়াম (১৮) ও চা বিক্রেতা আলমগীর (৩৩)। ঘটনার পর গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনসহ চার আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ফটিকছড়িতে হত্যা ও অস্ত্র আইনে দায়ের করা দুই মামলায় ৭ দিন করে মোট ১৪ দিন রিমান্ডে আবেদন করে পুলিশ। তারই পরিপ্রেক্ষিতে আদালত দুই মামলায় ওই আসামিদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আটকের পর লবণচরা এলাকায় নাদিমের বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেয়া তথ্য মতে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড তাজা গুলি, ১ রাউন্ড খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। 

রাজধানীর মোহাম্মদপুরে চাপাতি, সামুরাই ও দেশীয় ধারালো অস্ত্রসহ গভীর রাতে ডাকাতি ও হামলার প্রস্তুতিকালে শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) মধ্যরাতে আদাবর থানা পুলিশ শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।