রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের দেশে স্থানান্তর ও সংরক্ষণে মস্কো প্রস্তুত রয়েছে।
রাজধানী মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পুতিন জানান, ২০১৫ সালেও রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার একটি উদ্যোগে অংশ নিয়েছিল। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রয়োজনে আবারও একই ধরনের ভূমিকা রাখতে প্রস্তুত মস্কো।
তিনি আরও উল্লেখ করেন, অতীতে সংশ্লিষ্ট সব পক্ষ ইরানের বাইরে ইউরেনিয়াম স্থানান্তরের বিষয়ে একমত হয়েছিল। তবে পরে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিবর্তন করে জানায়, ইউরেনিয়াম কেবল মার্কিন ভূখণ্ডেই স্থানান্তর করতে হবে। এরপর ইরানও নিজেদের অবস্থান আরও কঠোর করে তোলে।
রুশ প্রেসিডেন্ট বলেন, মস্কো যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে এবং চলমান সংকট দ্রুত সমাধান হবে—এমনটাই তিনি আশা করছেন।
0 মন্তব্য