চাকরি দেওয়ার কথা বলে পাঠানো হয় রাশিয়াতে। স্বপ্ন ছিল, ভালো বেতনের চাকরি করে পরিবারের স্বপ্ন পূরণ করবে। কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর সেই স্বপ্ন ভেস্তে যায়। অভিযোগ, চাকরির বদলে তাদের পাঠানো হয় ইউক্রেনের যুদ্ধে। এসআরবির তথ্য অনুযায়ী, এমন প্রতারণার শিকার ৩০ বাংলাদেশির মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে। আর দেশে ফিরতে পেরেছেন মাত্র দুজন।
ভালো বেতনের চাকরির আশায় বিদেশে পাড়ি। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে রাশিয়ায় যাত্রা। কিন্তু সেখানে পৌঁছানোর পরই বদলে যায় পরিস্থিতি। চাকরির প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগ উঠেছে একটি মানব পাচার চক্রের বিরুদ্ধে।
ঘটনা এখানেই শেষ নয়, প্রতিপক্ষের অবস্থান জানতে ড্রুনের নিচে ফেলে দেয়া হয় বাংলাদেশিদের। এভাবেই এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জনের। যাদের মৃতদেহ পাওয়ার সম্ভাবনাও শূণ্যের কোঠায়।
বুধবার সকালে রাজধানীর কাওরান বাজারে এস আর বি মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান র্যাব ১০ এর অধিনায়ক আসাদুজ্জামান। এ চক্রের মূল হোতা মিজান দুইজনকে আটক করার কথাও জানান তিনি।
পাচার চক্রের ফাদে পড়া ৬ জন এখনো যুদ্ধক্ষেত্রে রয়েছে বলেও জানায় এসআরবি। বাকি দুইজন মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধিন মস্কুর হাসপাতালে।
মর্মান্তিক এ ঘটনার ব্রিফিংয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন এসআরবির এ সদস্য । আর কেউ যেন এমন ফাদে না পড়ে সেজন্যে সবাইকে সচেতন থাকার পরামর্শও দেন তিনি।
0 মন্তব্য