Browsing: রাশিয়া

চীন অথবা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তবে ওই দেশ দুটির জন্য ‘খুবই খারাপ’ পরিণতি অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

‘শত্রুপক্ষের ড্রোনের আঘাতে ওয়াইল্ডবেরিজের একটি লজিস্টিকস কেন্দ্রে রাতের শিফটে কাজ করা সাতজন কর্মী নিহত হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, ২৪ জন আহত হয়েছেন।’

ভোরের দিকে চালানো এই হামলায় অন্তত ৪৬ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেনকো।

রাশিয়া দাবি করেছে, তাদের সেনাবাহিনী পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ানতিনিভকা দখলে নিয়েছে। শুক্রবার (৩ জুলাই) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। একই দিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ বিষয়ে অবহিত করা হয়। দীর্ঘদিন ধরে দোনেৎস্ক অঞ্চলে সামরিক অগ্রযাত্রার অংশ হিসেবে শহরটি দখলের চেষ্টা চালিয়ে আসছিল মস্কো।

কৃষি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ উপকরণ মিউরিয়েট অব পটাশ (এমওপি) সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে রাশিয়া ও কানাডা থেকে মোট ৭৫ হাজার টন সার আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)। এজন্য মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫১ কোটি ২৬ লাখ টাকা।
 

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারের বৃত্তির সংখ্যা ২০২৬ সালে ২০০টিতে উন্নীত হয়েছে। এর ফলে আরও অধিক সংখ্যক মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীর জন্য রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে।