Browsing: ভূগর্ভস্থ মেট্রোরেল

রাজধানীর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রো রেল এমআরটি লাইন-১ প্রকল্পের চারটি স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজ চলতি মাসেই শুরু হতে যাচ্ছে। চুক্তি প্যাকেজ-৩-এর আওতায় কমলাপুর, রাজারবাগ, মালিবাগ ও রামপুরা ভূগর্ভস্থ স্টেশনে এ কাজ শুরু হবে। ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের (এমআরটি লাইন-১) প্রকল্প পরিচালক মো. সারওয়ার উদ্দিন খান এ তথ্য জানান।