Browsing: হাসপাতাল

চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের বিদ্যমান অবকাঠামো ও সুযোগ-সুবিধা ব্যবহার করে এটিকে একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে হাসপাতালটি পরিচালিত হলে শয্যাসংখ্যা বৃদ্ধির পাশাপাশি আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের সুযোগ তৈরি হবে। এর ফলে নগরীর সাধারণ ও স্বল্প আয়ের মানুষ সরকারি ব্যবস্থাপনায় আরও উন্নত চিকিৎসাসেবা পাবেন।

পিপিপি পদ্ধতিতে চিকিৎসাসেবা চালুর বিষয়ে ঢাকার পাঁচটি তৃতীয় স্তরের হাসপাতালের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। তবে সেবার বিপরীতে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কী পরিমাণ অর্থ নেবে, তা নিয়ে আগামী সপ্তাহে আরেকটি বৈঠক হবে। ওই বৈঠকে বিষয়টি চূড়ান্ত হলে কার্যক্রম শুরু করা হবে।

দুর্ভাগ্যজনক হলেও সত্য যে একটি চক্র রোগীদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়৷ এই দালাল চক্রকে ধরার জন্য ডিজিএফআই, র‌্যাবসহ সব আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে।

এ সময় তিনি বলেন, আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করছে। নতুন এই ভবন চালু হওয়ায় ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসা আরও সহজ ও মানসম্মত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে চিকিৎসকরা স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা এবং চলমান নানা বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী সরকারের স্বাস্থ্যসেবা উন্নয়নে নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

দেশের গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।