Browsing: ঢাকা

দূরপাল্লার ট্রাক ও পণ্যবাহী যানবাহন থেকে অতিরিক্ত ডিজেল ও অন্যান্য জ্বালানি তেল নামিয়ে নির্দিষ্ট ঘরে মজুত করা হয়। পরে তা বাজারমূল্যের চেয়ে কম দামে বিভিন্ন পরিবহন ও ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়।

পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট, যা দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ ছিল। সরকারের প্রত্যাশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা এবং জনসম্পর্ক আরও শক্তিশালী হবে।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে রাজধানী ঢাকা। বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ বৃহস্পতিবার শীর্ষস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, দ্বিতীয় নম্বরে রয়েছে উগান্ডার কাম্পালা। অন্যদিকে ঢাকা রয়েছে ১৮ নম্বরে।

ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো দৃঢ় হবে এবং দুই দেশের অর্থনৈতিক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

হকার, দোকান, ময়লার স্তূপ দেখা যায়, মোহাম্মদপুর, ধানমণ্ডি, গুলিস্তান, রামপুরা, যাত্রাবাড়ী, দোলাইরপাড়, মহাখালী, বিমানবন্দর সড়ক, কুড়িল, মালিবাগ ও আজিমপুর এলাকায় যাত্রীছাউনির একই ধরনের চিত্র দেখা গেছে।

রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।