Browsing: বিএনপি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন রেখে বলেছেন, পতিত ফ্যাসিস্ট যে পালিয়ে গেছে, তার রাজনৈতিক বক্তব্য রাখার কি অধিকার রয়েছে?

দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হলেও সম্ভাব্য কোনো ব্যক্তির নাম প্রস্তাব বা চূড়ান্ত করা হয়নি। তবে রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত সার্বিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের ওপর ন্যস্ত করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে ক্ষমতাসীন বিএনপি। শনিবার (১ আগস্ট) এ বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার (২৯ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (২৯ জুলাই) এ সিদ্ধান্ত গ্রহণ করে উপজেলা প্রশাসন।

জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই আদেশের ফলে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা থাকল না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।