চট্টগ্রাম বন্দরে তিন দিনের শুভেচ্ছা সফরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘সুনায়না’। শুক্রবার (৮ মে) জাহাজটি বন্দরে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।
বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে অভ্যর্থনা জানায়।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যকার নৌ সহযোগিতা, পারস্পরিক আস্থা এবং পেশাগত সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যেই এ শুভেচ্ছা সফরের আয়োজন করা হয়েছে।
জাহাজটিকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিসহ বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশের জলসীমায় প্রবেশের পর ভারতীয় জাহাজটিকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘আলী হায়দার’ অভ্যর্থনা জানায়।
সফরকালে ভারতীয় জাহাজের অধিনায়ক এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের নেভাল অ্যাডভাইজারসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ ছাড়া সফরের অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকেরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ পরিদর্শন করবেন। পাশাপাশি তারা চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও দর্শনীয় স্থানও ঘুরে দেখবেন। একই সময়ে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকেরাও ভারতীয় জাহাজটি পরিদর্শনের সুযোগ
0 মন্তব্য