Browsing: চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দরে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশের ঘোষণা দিয়ে আমদানি করা একটি কন্টেইনারে মিলেছে সম্পূর্ণ সিকেডি অবস্থায় একটি বিএমডব্লিউ স্পোর্টস বা রেসিং কার, আরেকটি বিএমডব্লিউ সেডানের সামনের অংশ এবং পাঁচটি হাফ-কাট ট্রাক।

বন্দর ব্যবহারকারীদের সেবা সহজ ও দ্রুত করতে ডিজিটাইজেশন ও অটোমেশন কার্যক্রমে বড় অগ্রগতি হয়েছে চট্টগ্রাম বন্দরে। পণ্য খালাসে সময় কমানো, সেবায় স্বচ্ছতা আনা এবং বন্দর এলাকার যানজট নিরসনে নেওয়া এসব উদ্যোগের অংশ হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে বন্দরকে পুরোপুরি পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 ২০২৫ সালে বিশ্বের শীর্ষ ১০০ কন্টেনার বন্দর সম্মিলিতভাবে ৭৯ কোটি ২২ লাখ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং করেছে। আগের বছরের তুলনায় এই প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ। বিপরীতে চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিংয়ের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১ শতাংশ। ফলে পরিমাণ বাড়লেও বিশ্বসেরা বন্দরগুলোর সামগ্রিক গতির সঙ্গে তাল মেলাতে পারেনি চট্টগ্রাম বন্দর।

চট্টগ্রাম বন্দরে তিন দিনের শুভেচ্ছা সফরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘সুনায়না’। শুক্রবার (৮ মে) জাহাজটি বন্দরে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।