“মাদক ছাড়া গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ১৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ সদর থানা, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে একটি মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালিতে বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মান্না দে, বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শহীদ পারভেজসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতামূলক বিভিন্ন বার্তা প্রচার করে। এ সময় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন—মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সবাই এগিয়ে আসুন।
0 মন্তব্য