জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল সোমবার রংপুরের বেশ কিছু এলাকায় টানা নয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি ফিডারগুলোর ১১/০.৪ কেভি লাইনের পার্শ্ববর্তী বৃক্ষের শাখা-প্রশাখা কর্তন এবং জরুরি সংস্কারকাজের কারণে নেসকোর এই দপ্তরের আওতাধীন নির্দিষ্ট কিছু এলাকায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে স্থগিত থাকবে।
নির্ধারিত সময় অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিম্নোক্ত এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না:
১১ কেভি টাউন ফিডার: মাস্টারপাড়া, আদর্শপাড়া ঈদগাহ মাঠ, কামারপাড়া কুতুবিয়া মসজিদ, সেনপাড়া ট্রাফিক অফিস, গুপ্তপাড়া পূজামণ্ডপ, ঝন্টুর মোড়, ফায়ার সার্ভিস মোড়, শালবন ইন্দ্ররা মোড়, শিয়ালুর মোড় নার্সারি, শালবন হাজির খামার, জুট মিলের পূর্ব পর্যন্ত এলাকা, মুলাটোল থানা, গুপ্তপাড়া, এবং লাইন স্কুল ও ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন এলাকা।
১১ কেভি জুম্মাপাড়া ফিডার: জাহাজ কোম্পানি মোড়, জি এল রায় রোড, ফায়ার সার্ভিস এলাকা, ইন্দ্ররা মোড়, পুলিশ ফাঁড়ি, পায়রা চত্বর, আজিজ সুপার মার্কেট, জুম্মাপাড়া, পলিটেকনিক গেট, সদর মসজিদ, জুম্মাপাড়া পাকার মাথা, কুকরুল ঈদগাহ মাঠ এবং জুম্মাপাড়া আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন এলাকা।
তবে নির্ধারিত সময়ের আগেই জরুরি রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য নেসকো কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।
0 মন্তব্য