Browsing: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের আকস্মিক পদত্যাগ দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে। সরকার গঠনের মাত্র ১০০ দিনের মাথায় একজন পূর্ণমন্ত্রীর পদত্যাগকে ঘিরে নানা প্রশ্ন উঠেছে।  যদিও পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন, তবে রাজনৈতিক ও প্রশাসনিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ভিন্ন ব্যাখ্যাও সামনে আসছে।