Browsing: নেপাল

 সুড়ঙ্গের নির্গমন পথ থেকে মাত্র ১৬০ মিটার দূরে পানি পুরোপুরি পৌঁছাতে পারেনি। ফলে সেখানে বাতাস চলাচলের মতো ছোট একটি জায়গা বা ‘এয়ার পকেট’ তৈরি হয়, যা তাদের বেঁচে থাকতে সাহায্য করে।
 

নেপালের ত্রিশূলি (থ্রি-এ) জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ সুড়ঙ্গে টানা ৯ দিন আটকে থাকার পর অলৌকিকভাবে জীবিত উদ্ধার হয়েছেন দুইজন কর্মী। গত ২৬ আগস্ট হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিদ্যুৎকেন্দ্রটি প্লাবিত হলে তারা ভেতরে আটকা পড়েন।

নেপালের ভোটেকোশি নদীতে গত ২৬ আগস্ট ভয়াবহ আকস্মিক বন্যায় শত শত মানুষ নিহত হওয়ার পাশাপাশি বিভিন্ন অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামোর মধ্যে রয়েছে হাইড্রোপাওয়ার বিদ্যুৎকেন্দ্রও। এর ফলে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

চীনের সঙ্গে নেপালের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যায় নেপালে অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দুর্যোগের এক সপ্তাহ পর বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

নেপালের ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে পৌঁছেছে। বুধবার (২ সেপ্টেম্বর) নিজেদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।

নেপাল ও চীনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুই দেশের দেওয়া সর্বশেষ আপডেটের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।