Browsing: নেপাল

নেপালের উত্তরাঞ্চলে গত বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানি সংখ্যা একলাফে বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে। নদী অববাহিকা ও ভাটির এলাকাগুলোতে উদ্ধারকারীরা লাশ ও জীবিতদের খোঁজে তল্লাশি জোরদার করার পর এই প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে পুলিশ। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া সর্বশেষ আপডেটে নেপাল পুলিশ জানিয়েছে, বুধবারের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে এখন পর্যন্ত ২৭০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে প্রায় ১ হাজার ৫০০ মানুষ।

নেপাল ও চীনের তিব্বত অঞ্চলজুড়ে ভয়াবহ বন্যায় প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ২৮ দেশের অন্তত ৮০০ জন বিদেশি নাগরিক। এখন পর্যন্ত ১৬৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নেপাল-তিব্বত সীমান্তে ভোরের ভয়াবহ তুষারধস ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো আট শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।

নেপাল ও তিব্বত সীমান্ত-সংলগ্ন হিমালয় অঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এ খবর দিয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জাতীয় সংসদে বলেছেন, বাংলাদেশ বর্তমানে নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়টি পর্যালোচনা করছে।