Browsing: হাতি

পার্কের হাতিশালায় শেকলে বাঁধা ১০ বছর বয়সি রাজু বাহাদুরের ওপর হামলা করে ৪ বছর বয়সি হাতি জয়িতা। আক্রমণে রাজু বাহাদুরের একটি পা ভেঙে যায়। তার চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়, পাশাপাশি থাইল্যান্ড থেকে আনা হয় বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক। এছাড়া শ্রীলঙ্কার চিকিৎসকদের পরামর্শও নেওয়া হয়েছিল। তবে সব চেষ্টা মাড়িয়ে গত ৭ আগস্ট শুক্রবার হাতিটির মৃত্যু হয়।

খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে হাতিটি খাড়া পাহাড়ের ঢাল অতিক্রম করার সময় টানা ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে হাতিটি প্রায় ৩০০ ফুট নিচে শিলাপাথরযুক্ত ঝর্ণায় পড়ে গুরুতর আহত হয়।