Browsing: গোপালগঞ্জ

সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গতকাল নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আট প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ, এপিবিএন, আরআরএফ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিরাপত্তা ও টহল কার্যক্রম জোরদার করেছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। জেলায় নতুন প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ।

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি ছিল। ওই কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেয়। বিক্ষোভ মিছিলের সময় তারা তিন বিএনপি সমর্থিত ব্যবসায়ীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর এক যুবদল নেতার অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া স্বেচ্ছাসেবক দল নেতা জসিম শেখের বাড়িতে ভাঙচুর করে।

নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার মেয়ে সামিরা আক্তার (৬)। 

ঢাকা থেকে একটি বাসে তারা স্বামী-স্ত্রী দু’জন কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্টান্ডে এসে নামেন। পরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।