“ভবিষ্যৎ সবার”এ প্রতিপাদ্যে এবং লিঙ্গ-নিরপেক্ষ আইন প্রণয়নের দাবিতে ‘এইড ফর মেন, ফাউন্ডেশন’-এর আন্তর্জাতিক পুরুষ দিবস ২০২৬ উপলক্ষে ,ঢাকা: সহ বিশ্বব্যাপী পালিত হয়।
আন্তর্জাতিক পুরুষ দিবসের এবারের বৈশ্বিক প্রতিপাদ্য “The Future Is Everyone” অর্থাৎ “ভবিষ্যৎ সবার” এর সাথে সংহতি প্রকাশ করে এবং বাংলাদেশে লিঙ্গ-নিরপেক্ষ আইন প্রণয়ন ও সবার জন্য সমান ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে সামাজিক ও মানবাধিকার সংগঠন ‘এইড ফর মেন ফাউন্ডেশন’-এর উদ্যোগে আজ ১৯ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) ‘আন্তর্জাতিক পুরুষ দিবস’ পালিত হয়েছে।
সকাল ১০:০০ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দিনব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের, আইনজীবী এবং এইড ফর মেন ,ফাউন্ডেশনের, আইন উপদেষ্টা ,অ্যাডভোকেট, কাউসার হোসাইন। উদ্বোধন শেষে প্রেস ক্লাব ও এর আশেপাশের গুরুত্বপূর্ণ সড়কে একটি বর্ণাঢ্য র্যালি প্রদক্ষিণ করে। র্যালি পরবর্তী সংক্ষিপ্ত পথসভা ও সেমিনারটি সঞ্চালনা করেন সংগঠনের ঢাকা জেলা কমিটির, সভাপতি, হাদিউজ্জামান পলক,
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে দেন, ক্যাম্পাস সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টারের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকার সম্পাদক ড. এম হেলাল বলেন, “আন্তর্জাতিক পুরুষ দিবসের তাৎপর্য কেবল সভা-সমাবেশে সীমাবদ্ধ না রেখে। বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। বর্তমানে লোকলজ্জা ও প্রচলিত আইনের বৈষম্যের কারণে অসংখ্য পুরুষ পারিবারিক নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয়ে ঘরে-বাইরে মানবেতর জীবনযাপন করছেন। কোনো যাচাই-বাছাই ছাড়াই অভিযোগের ভিত্তিতে পুরুষকে গ্রেপ্তারের বিধান মৌলিক অধিকারের পরিপন্থী যার সুযোগ নিয়ে কাবিন ব্যবসার মতো অপতৎপরতা বাড়ছে। আইনি বৈষম্য দূর করে এবং লিঙ্গ-নিরপেক্ষ আইন প্রণয়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।”
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম ২০২৬ সালের আন্তর্জাতিক প্রতিপাদ্য ‘ভবিষ্যৎ সবার’-এর সাথে ,সংহতি জানিয়ে দেশের প্রেক্ষাপটে লিঙ্গ-নিরপেক্ষ, আইনের প্রয়োজনীয়তা তুলে ধরে, বক্তব্যে বলেন, “বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরাও বিশ্বাস করি ,নিরাপদ ভবিষ্যৎ সবার। কিন্তু বাংলাদেশে প্রকৃত সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে লিঙ্গ-নিরপেক্ষ আইন প্রণয়ন করা। সময়ের দাবি। অপরাধ ও বিচারের ক্ষেত্রে নারী ও পুরুষ নির্বিশেষে সবার জন্য সমান আইন এবং সমান শাস্তির বিধান থাকতে হবে। বর্তমানে একতরফা আইনের অপব্যবহারের ফলে অসংখ্য নিরপরাধ পুরুষ, যে বৈষম্য ও হয়রানির শিকার হচ্ছেন, তা বন্ধ করে সবার জন্য সমান আইনি, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের মূল দাবি।”
বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের, সভাপতি আমিনুল ইসলাম টুববুস বলেন জীবনযাত্রায় আমরা মানবিক মূল্যবোধ ভালোবাসা শ্রদ্ধা ও পারিবারিক দায়বদ্ধতার শিক্ষা অর্জন
করে এসেছি। বিশ্বায়ন প্রযুক্তির কল্যাণে কিছু মানুষ অপ্রয়োজনীয় প্রতিযোগিতা স্বার্থপরতা ও সামাজিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী পুরুষ অধিকারের আইন পরিবর্তন ও পরিচর্যা জরুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মনজুর হোসেন ঈসা আর ইনসানিয়াত,ফাউন্ডেশনের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সেক্রেটারি ,মহিউদ্দিন খোকন, ৬৪ জেলায় দম্পত্তি,বাইক ভ্রমণকারী, আলমগীর হোসেন,এক্সিকিউটিভ মেম্বার, ইয়াসির আরাফাত,আশিকুজ্জামান, নুরুজ্জামান, রাকিব,সহ বিভিন্ন জেলা থেকে সংগঠনের প্রতিনিধি সদস্য বৃন্দ ও শতাধিক নেতা-কর্মীরা।
বিভিন্ন বক্তারা একমত পোষণ করেন, পরিবার, সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে পুরুষের অবদান অনস্বীকার্য হওয়া সত্ত্বেও রাষ্ট্রীয় ও আইনি কাঠামোতে পুরুষ আজ চরম বৈষম্যের শিকার হচ্ছেন। একটি সুস্থ, ভারসাম্যপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে রাষ্ট্রের উচিত অবিলম্বে প্রচলিত একপক্ষীয় আইন সংস্কার করে লিঙ্গ-নিরপেক্ষ আইন চালু করা, মিথ্যা ও হয়রানিমূলক মামলা বন্ধ করা এবং বিচারের ক্ষেত্রে নারী-পুরুষ সমান অধিকার ও সমান শাস্তির বিধান নিশ্চিত করা।
সবশেষে সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট কাউসার হোসাইন লিঙ্গ-নিরপেক্ষ আইন প্রণয়ন ও পুরুষের ন্যায্য অধিকার আদায়ে সংগঠনের চলমান আইনি ও সামাজিক আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ও জ্ঞাপন জানান।
0 মন্তব্য