জেলার কাশিয়ানীতে বাসের চাপায় সোলাইমান মোল্লা (৭০) ও তার স্ত্রী শাহিদা বেগম (৬০) নিহত হয়েছেন।
সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলাইমান মোল্লা ও শাহিদা বেগম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার দেওলা এলাকার বাসিন্দা।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে একটি বাসে তারা স্বামী-স্ত্রী দু’জন কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্টান্ডে এসে নামেন। পরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতদের মরদেহ ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
0 মন্তব্য