Browsing: ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামের উত্তর চটিপাড়ায় বাড়ির পাশের একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই জাহিদুলের বিরুদ্ধে। ঘটনার পর সালিশ বসিয়ে অভিযুক্তকে সাতবার কান ধরে উঠবস করিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষুব্ধ হয়ে কিশোরীর পরিবার পরে পুলিশের দ্বারস্থ হয়।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দীর্ঘদিন ক্যান্সার ও জন্ডিসে ভুগে অসহ্য যন্ত্রণা সইতে না পেরে বিষাক্ত কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন নোয়াব মোল্লা (৯০) নামে এক বৃদ্ধ। বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টার দিকে ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্মার্টফোন আগে কে ব্যবহার করবেন, তা নিয়ে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটির জেরে কীটনাশক পান করে খোদেজা বেগম (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (১০ আগস্ট) ভোরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলাধীন শ্রীঘর এস ই এস ডিপি মডেল হাইস্কুল থেকে এবার সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে চরম হতাশাজনক চিত্র। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষায় বিদ্যালয়টি থেকে মোট ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করলেও তাদের মধ্যে ২৭ জনই অকৃতকার্য হয়েছেন। অর্থাৎ, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রায় ৭৭ শতাংশই ফেল করেছেন, আর কৃতকার্য হয়েছেন মাত্র ৮ জন শিক্ষার্থী।