ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামের উত্তর চটিপাড়ায় বাড়ির পাশের একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাসিরনগর থানা পুলিশ ওই ডোবা থেকে লাশটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের ডোবায় অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে দেখতে পান তারা। বিষয়টি নাসিরনগর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নাসিরনগর থানা পুলিশ জানান যে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, মৃত ব্যক্তির পরিচয় এখনো সনাক্ত করা যায়নি এবং আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে
0 মন্তব্য