Browsing: বিশ্বব্যাংক

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বোরো ধান রোপণের মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সার সরবরাহ নিশ্চিত করতে বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি মার্কিন ডলারের অর্থায়ন চুক্তি করেছে বাংলাদেশ সরকার।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এবার সরাসরি এসে লাগছে বাংলাদেশের মানুষের জীবনযাত্রায়। বাড়ছে জ্বালানির দাম, গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে শিল্পকারখানার উৎপাদন, কমছে সার উৎপাদন। এর প্রভাব পড়ছে পরিবহন, কৃষি, খাদ্যপণ্যের দাম থেকে শুরু করে মানুষের আয়-রোজগারেও।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমে বলেন, ‘মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে খাদ্য, সার ও জ্বালানির দাম বৃদ্ধি এবং রাজস্ব ব্যয়ের সীমাবদ্ধতা বাংলাদেশের অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছে। এতে ক্ষুদ্র কৃষক এবং দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।’