Browsing: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান ছাত্র হলের অন্তঃহল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে Victory Hunters। রানার্সআপ হয়েছে Baganchira Bulls। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় ইভেন্টে অংশ নেন শিক্ষার্থীরা।

‘উন্নত ভবিষ্যতের লক্ষ্যে প্রযুক্তির ব্যবহার’ স্লোগানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইইইই ডে উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রযুক্তিনির্ভর শিক্ষা, দক্ষ মানবসম্পদ ও চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব তুলে ধরেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইকো অলিম্পিয়াড ও ফ্রেশার্স রিসেপশন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবিষয়ক কুইজে প্রথম হয়েছেন শুভ শর্মা, দ্বিতীয় উম্মে সাবিহা জামান শশী ও তৃতীয় সাদিয়া আক্তার।

শিক্ষার্থীদের সময় ও ভোগান্তি কমাতে এবং পূর্ণাঙ্গ ক্যাশলেস ও অটোমেটেড ক্যাম্পাসে রূপান্তরের লক্ষ্যে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম কোনো প্রকার সার্ভিস চার্জ ব্যতীত ডিজিটাল অটোমেশন পদ্ধতিতে শিক্ষার্থীদের সকল প্রকার পেমেন্ট ও ফি আদায় কার্যক্রম চালু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (CSE) বিভাগে ইউজিসি (UGC) এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) অর্থায়নে পরিচালিত ICSETEP প্রকল্পের আওতায় প্রতিষ্ঠা হতে যাচ্ছে 'JUST Innovation Center (JIC)'।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাস সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠন 'যবিপ্রবি প্রেসক্লাব'-এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে 'ভোরের বাংলা নিউজ'-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল আমিন সভাপতি এবং 'দৈনিক জাগো সংবাদ'-এর প্রতিনিধি মোঃ হাবিব উল্লাহ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।