সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৬টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৮ দশমিক ৫১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৯১ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১০৭৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ২০৮৩ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৯৩৯ কোটি ৭ লক্ষ ১৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৯৮ কোটি ৭৩ লক্ষ ৮১ হাজার টাকা।
0 মন্তব্য