বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে ডিএসইতে কমেছে বাজার মূলধন ও টাকার অংকে লেনদেনের পরিমাণ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৫ হাজার ১১৮ কোটি টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৭৯ হাজার ৯৯৪ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৫ হাজার ১২৪ কোটি টাকা বা দশমিক ৭৫ শতাংশ কমেছে।
সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ৫৬৫ কোটি ৭৩ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ৪ হাজার ১৫১ কোটি ২৩ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৭১৬ কোটি ৯৬ লাখ টাকা।
সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৩৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৫৮ পয়েন্টে এবং ২ হাজার ১ পয়েন্টে।
সপ্তাহটিতে ডিএসইতে ৩৯২ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২২ টির , দর কমেছে ১৪১ টির এবং ২৯ টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
0 মন্তব্য