স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে রাজধানী ঢাকায় নির্ধারিত স্থান ছাড়া কোথাও পশুর হাট বসানো যাবে না। উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্ধারিত স্থানেই শুধু হাট বসবে, যত্রতত্র হাট বসানোর সুযোগ থাকবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সিটি করপোরেশন সমন্বিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সম্প্রতি একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ঈদুল আজহা সামনে রেখে যানজট নিরসন, পশুর হাট ব্যবস্থাপনা, মহাসড়ক, রেল ও নৌপথের সার্বিক ব্যবস্থাপনা, চামড়া ব্যবস্থাপনা ও মূল্য নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, মহাসড়ক ও রেললাইনের পাশে কোনো পশুর হাট বসানো যাবে না।
তিনি আরও বলেন, প্রতি বছর গাবতলী পশুর হাটে পশু আনা-নেওয়া ও বেচাকেনাকে কেন্দ্র করে ব্যাপক যানজট সৃষ্টি হয়, যার ফলে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা ব্যাহত হয় এবং পরিবহন সূচিতে বিঘ্ন ঘটে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে একটি সমন্বিত ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ইজারাদারদেরও এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, পশুর হাটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব ও সেনাবাহিনীও মাঠে থাকবে। এছাড়া হাট ব্যবস্থাপনায় ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দলও কাজ করবে।
তিনি আরও জানান, বিভিন্ন পক্ষের সুপারিশ অনুযায়ী হাট এলাকায় ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে এবং জাল টাকা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আলোচিত সংবাদ
- মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে: শিক্ষামন্ত্রী |
- ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ অক্টোবর |
- সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, শাস্তি পেলেন এলজিইডির তিন কর্মকর্তা–কর্মচারী |
- শেয়ারবাজারের সূচকের পতনে লেনদেন ৭৫৬ কোটি টাকার |
- আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম |
- ইরান কখনো মাথা নত করবে না : পেজেশকিয়ান |
- গ্যাস সংকটের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে শিল্প উৎপাদন |
- জাতিসংঘে বাংলাদেশ সময় রাত ৩ টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী |
- তিতাসের বুকে ফিরছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, হরিপুরে উৎসবের আমেজ |
- তিন বছরেও শেষ হয়নি নাসিরনগরের ৯ কিলোমিটার সড়ক, দুর্ভোগে ৮০ হাজার মানুষ |

0 মন্তব্য