Browsing: পশুর হাট

চান্দাইকোনা পশুর হাট উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ পশুর বাজার। এখানে স্থানীয় খামারিদের উৎপাদিত গবাদিপশু ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ সৃষ্টি হচ্ছে। আমরা হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপদ বেচাকেনা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করছি। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পশুর হাট উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী গবাদিপশুর হাট হিসেবে পরিচিতি লাভ করেছে।

বিশেষভাবে নজর কাড়ছে- কালো মানিক, টাইগার, বাহুবলী, শাহেনশাহ, কালাবাহাদুর, বুলেট কিং ও ডেঞ্জার লালুসহ বিশেষ নামের কয়েকটি গরু। জেলায় এবার কোরবানির জন্য গরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ গবাদি পশুর চাহিদা রয়েছে ১ লাখ ৩৪ হাজার ২৯৫টি এবং খামারগুলোতে উৎপাদিত পশুর সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ১৬৩টি।

এবার দেশের বিভিন্ন এলাকায় ৩ হাজার ৬০০টির বেশি পশুর হাট বসবে। এর মধ্যে রাজধানীতেই থাকছে ২৭টি অস্থায়ী পশুর হাট। সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে রাজধানী ঢাকায় নির্ধারিত স্থান ছাড়া কোথাও পশুর হাট বসানো যাবে না। উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্ধারিত স্থানেই শুধু হাট বসবে, যত্রতত্র হাট বসানোর সুযোগ থাকবে না