Browsing: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বৃহত্তর এই সহায়তার মধ্যে রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখার ও শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার উপকরণ।

যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। শুক্রবার দেশটি এসব নিষেধাজ্ঞাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছে। একই দিনে ইরানের সর্বোচ্চ নেতা সামাজিক সংহতি ক্ষতিগ্রস্ত করতে পারে—এমন কর্মকাণ্ড নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন। দেশটিতে বাড়তে থাকা অর্থনৈতিক সংকট নতুন করে বিক্ষোভের জন্ম দিতে পারে—এমন আশঙ্কার মধ্যেই এ নির্দেশনা এলো।

যুক্তরাষ্ট্রের সম্প্রসারিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাল্টা জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। ওয়াশিংটন বলছে, নতুন নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতির ‘লাইফলাইন’ বা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তবে তেহরান বলছে, বড় বাণিজ্যিক অংশীদাররা যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না—এ বিষয়ে তারা আত্মবিশ্বাসী।

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক অভিযান’ চালানোর হুমকি দিয়েছে। সোমবার ইরানের বাণিজ্যিক অংশীদারদের লক্ষ্য করে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতির মধ্যেই ওয়াশিংটন এ হুঁশিয়ারি দেয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইরানের অর্থনীতিকে লক্ষ্য করে বড় ধরনের নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ব্যবসা বা দেশটিকে সহায়তা করা যেকোনো দেশের বিরুদ্ধে ‘ব্যাপক অর্থনৈতিক শাস্তি’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। কয়েক মাস ধরে উভয় দেশই এই জলপথের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করে আসছে। তবে সাম্প্রতিক জাহাজ চলাচলের তথ্য বলছে, প্রণালিটিতে ইরানের নিয়ন্ত্রণ আগের তুলনায় দুর্বল হয়েছে এবং যুক্তরাষ্ট্র সেখানে প্রভাব বাড়াচ্ছে।