Browsing: যুক্তরাষ্ট্র

যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরানের সঙ্গে করা কাঠামোগত সমঝোতার মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র আগ্রহী নয়। পাকিস্তানের মধ্যস্থতায় ওই সমঝোতা হয়েছিল। ইরানের সঙ্গে করা ওই সমঝোতার মেয়াদ বাড়ানোর চেষ্টা করছেন কি না সাংবাদিকেরা জানতে চাইলে জবাবে ট্রাম্প বলেন, ‘না’।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় নির্ধারিত ৬০ দিনের সময়সীমা সোমবার (১৭ আগস্ট) শেষ হয়েছে। তবে এ সময়ের মধ্যে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরু হয়নি। পাশাপাশি সময়সীমা বাড়ানোর বিষয়েও কোনো সমঝোতা হয়নি।

 নিহতদের মধ্যে ৫৮ বছর বয়সী এক নারী রয়েছেন। ধারণা করা হচ্ছে, বন্যার পানির স্রোতে তার গাড়ি ভেসে গেছে। এছাড়া ১৮ বছর বয়সী এক তরুণ বন্ধুদের সঙ্গে ফুলে-ফেঁপে ওঠা একটি নদীতে ঝাঁপ দেওয়ার পর মারা যান এবং  একটি বাড়ির ওপর গাছ ভেঙে পড়লে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়।

বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পর্যায় অতিক্রম করছে এবং নতুন নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে।’

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি বর্তমানে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রণালিতে ইরানের পেতে রাখা মাইন অপসারণে মার্কিন নৌবাহিনী কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

হরমুজ প্রণালি দিয়ে পুনরায় নৌযান চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের কাছে বেশ কয়েকটি কঠোর শর্ত দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাগের জোলঘাদর সম্প্রতি এসব শর্ত আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছেন।