Browsing: যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি পুনরায় খুলতে যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত দিয়েছে ইরান। সেইসঙ্গে সব শর্ত অনুমোদন ও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কৌশলগত এই নৌপথটি বন্ধই থাকবে বলে জানিয়েছে তেহরান। ইরানের গণমাধ্যমগুলো আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দেশটির শীর্ষ নেতৃত্বের অনুমোদনের পর মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে এসব শর্ত পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও কানাডায় রাখা মোট প্রায় ৩১৩ টন স্বর্ণের মধ্যে প্রায় ৮৬ টন লন্ডনে স্থানান্তর করা হয়েছে। ব্যাংকটির মতে, ‘ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংকটকালীন পরিস্থিতিতে দ্রুত ব্যবহারের জন্য স্বর্ণগুলো সহজে পাওয়ার মতো জায়গায় রাখতেই এ উদ্যোগ।
তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ডাচরা এমন সিদ্ধান্ত কেন নিল? তারা কি বড় কোনো অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা করছে?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে খুব শিগগির হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। (৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানে আরও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। এক মাসের মধ্যে দুই দেশের মধ্যে প্রথমবারের মতো পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে আশঙ্কা তৈরি হয়েছে, দীর্ঘদিন ধরে মূলত অর্থনৈতিক অচলাবস্থায় সীমাবদ্ধ থাকা সংঘাত আবারও বড় আকার ধারণ করতে পারে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে মঙ্গলবারও (১ সেপ্টেম্বর) অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।