Browsing: ভূমিসেবা

জমি কেনাবেচায় মালিকানা নিয়ে বিভ্রান্তি ও তথ্যের অসংগতির কারণে প্রতারণার শিকার হন অনেকেই। বিক্রেতার কথায় বিশ্বাস করে জমি কেনার পর দেখা যায়, সরকারি রেকর্ডের সঙ্গে তাঁর দেওয়া তথ্যের মিল নেই। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি আইনি জটিলতায়ও পড়তে হয় ক্রেতাকে। তবে জমি কেনার আগে ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে সরকারি ভূমিসেবা ওয়েবসাইটে জমির রেকর্ড সম্পর্কে প্রাথমিক ধারণা নেওয়া সম্ভব।