এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশ করা হবে। ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী সোমবার ( ২৬ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল আগামী ২৯ অক্টোবর প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য ২৬ অক্টোবর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
0 মন্তব্য